1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত

মুরাদ হাসান, জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ১০৬ বার পঠিত

সিলেটের জৈন্তাপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রথমদিনে উপজেলার নিজপাট ইউনিয়নের নাগরিকবৃন্দের মাঝে ৬০% স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ সম্পন্ন হয়েছে।

বুধবার (১ লা জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা নির্বাচন অফিস জৈন্তাপুরের আয়োজনে ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের হলরুমে এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল হালিম খান।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলির হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেয়ার মধ্যদিয়ে শুরু হয় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের আনুষ্ঠানিকতা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, ইউপি সদস্য মনসুর আহমেদ, সেলিম আহমেদ সহ উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিতে আসা স্থানীয়রা।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম বলেন, আগামী ৪ঠা জানুয়ারী হতে উপজেলার সকল নাগরিক তাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিজ নিজ ইউনিয়ন থেকে সংগ্রহ করতে পারবেন। এ জন্য নিজে উপস্থিত হয়ে ফিংগার প্রদানের মাধ্যমে কার্ড সংগ্রহ করতে হবে।

তিনি বলেন- যারা প্রবাস কিংবা চাকরির সুবাদে নির্দিষ্ট সময়ের মধ্যে ইউনিয়ন পরিষদ হতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন না, তারা পরবর্তীতে উপজেলা নির্বাচন অফিস থেকে ফিঙ্গার দিয়ে নিজেদের স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর