1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিবাদ যার্লী

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ৭০ বার পঠিত

“জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়া ডিম” এমন শ্লোগান নিয়ে প্রতিবাদ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১২টায় বের হওয়া প্রতিবাদ র্যালী জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে পুরাতন বাস-স্টেশন এলাকায় অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। মিছিলে যৌথভাবে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তারেক মিয়া।

সমাবেশে জেলা ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে তরুণ সমাজকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করব। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন।

সমাবেশে জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য নুরুল ইসলাম নুরুলসহ অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর