
সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করে ১ ট্রাক বালু জব্দ, ৬জন আটক, ১টি ফেলুডার নষ্ঠ করা হয় এবং জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ((০২ জানুয়ারি) জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া, নিজপাট ইউনিয়নের সারী নদীর কামরাঙ্গীখেল স্কুল ঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে জৈন্তাপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (এসিল্যাণ্ড) মিজ ফারজানা আক্তার লাভনী।অভিযান চলাকালে তিনি আসামপাড়া এলাকায় ১ট্রাক বালু জব্দ করেন, ১টি ফেলুডার মেশিনের ইঞ্জিন বিনষ্ট করেন এবং ৩ জনকে আটক করা হয়। অপরদিকে কামরাঙ্গীখেল স্কুল ঘাটে অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট কার্যালয়ে মোবাইল কোর্ট বসিয়ে ৩ জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা সহ অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন, অপর ৩ জনকে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় পূর্বক মুছলেখার মাধ্যমে ৩ জনকে ছেড়ে দেওয়া হয়।
জৈন্তাপুর উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (এসিল্যাণ্ড) মিজ ফারজানা আক্তার লাভনী বলেন, জৈন্তাপুরে রাংপানি, আসামপাড়া, শ্রীপুর এবং সারী ২, সারী ৩ এলাকায় ক্রমান্বয়ে অভিযান পরিচালনা করা হবে এবং আমাদের অভিযান অব্যাহত রয়েছে।