1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

রেকর্ডগড়া বোলিংয়ে তাসকিনের ৭ উইকেট

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

দুই ওপেনারকেই সাজঘরে ফিরিয়েছিলেন তিনি। এরপর মাঝে শাহাদাৎ হোসেন দীপু ও স্টিফেন এস্কানজি গড়েন জুটি।

তবে শেষদিকে এসে ফের উইকেট নিতে থাকেন তাসকিন। সবমিলিয়ে তার ঝুলিতে যায় সাত উইকেট। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি। এর আগে এক ইনিংসে ৬ উইকেট নেওয়ার নজির ছিল সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের। সব মিলিয়ে তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৭ উইকেট নিয়েছেন তাসকিন। আর একটি উইকেট পেলেই সেরা বোলিং ফিগারের বিশ্বরেকর্ড গড়তেন ডানহাতি এই পেসার।

বৃহস্পতিবার মিরপুরে বিপিএলের ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে দুর্বার রাজশাহী। শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান করেছে ঢাকা।

ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় ঢাকা। পাঁচ বলে কোন রান করার আগেই ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে তাসকিনের শিকার হন লিটন দাস। আরেক ওপেনার তানজিদ হাসানও ১০ বলে ৯ রান করে তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন।

তবে তৃতীয় উইকেটে বড় জুটি গড়েন স্টিফেন এস্কানজি ও শাহাদাৎ হোসেন দীপু। ৪৭ বলে ৭৯ রানের এই জুটি ভাঙেন হাসান মুরাদ। ২৯ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪৬ রান করা এস্কানজিকে বোল্ড করেন তিনি। দীপু হাফ সেঞ্চুরি পান। ৪১ বলে ৭ চারের ইনিংসে ৫০ রান করেন তাসকিনের বলে আউট হন তিনি।

মাঝে এসে ৯ বলে ১ চার ও ২ ছক্কায় ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন থিসারা পেরেরা। প্রথম স্পেলে দুই উইকেট পাওয়া তাসকিন আবার বোলিংয়ে আসেন ১৭তম ওভারে। এই ওভারের প্রথম বলে দীপুকে ফিরিয়ে তৃতীয় উইকেট পান তাসকিন। পঞ্চম বলে আউট হন চতুরঙ্গ ডি সিলভা, উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। এরপর আবার শেষ ওভার করতে এসে তিন উইকেট পান তাসকিন। এবার তিনি ফেরান আলাউদ্দিন বাবু, মুকিদুল ইসলাম ও রানজানেকে।

সবমিলিয়ে চার ওভারে ১৯ রান দিয়ে সাত উইকেট নেন তাসকিন। বিপিএল তো বটেই, বাংলাদেশের কোন বোলারেরই এর আগে টি-টোয়েন্টিতে এত উইকেট নেওয়ার কীর্তি নেই। এর আগে ২০১৯ সালে ভাইটালিটি ব্লাস্টে প্রথমবার সাত উইকেট পান নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যান। ২০২৩ সালে চীনের বিপক্ষে কেবল ৮ রানে ৭ উইকেট সেরা বোলিং ফিগারের বিশ্বরেকর্ড গড়েন মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর