1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন: বাসদ

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ৮৯ বার পঠিত

নিত্যপণ্যের দাম কমানো, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বাসদ সিলেট জেলা শাখার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৩জানুয়ারি) বিকাল ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা সদস্য মনজুর আহমদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সভাপতি শহীদ আহমদ, হারুন আহমদ, সিমান্ত রায়, নুরুল ইসলাম, জুয়েল আহমদ, সমছু মিয়া, সংগ্রাম পরিষদের রফিক আহমদ, আবুল খায়ের প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতনের পাঁচ মাস পেরিয়ে গেলেও অন্তবর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি। দ্রব্যমূল্যের দামও কমাতে পারেনি। এমনকি সিন্ডিকেটের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারেনি। ফলে জনজীবনে হতাশা বাড়ছে।

বক্তারা নানা বিষয়ে অহেতুক বিতর্কিত বক্তব্য দিয়ে অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি না করে রাজনৈতিক দলসমূহের সাথে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য সরকারের প্রতি দাবি জানান।

মানববন্ধনে বক্তারা মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম এগিয়ে নিতে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর