1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আবু সাঈদ হত্যা: রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থীকে শাস্তি

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ২১৬ বার পঠিত

জুলাই-আগস্ট বিপ্লবে নিপীড়ন ও আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ৭১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিন্ডিকেট সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী এ তথ্য জানান।

উপাচার্য জানান, জুলাই-আগস্ট বিপ্লব চলাকালে শিক্ষার্থী নিপীড়নের ঘটনা ও আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের ৭২ শিক্ষার্থী অভিযুক্ত হয়। বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী ২৩ শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার, ৩৩ শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার ও ১৫ জন শিক্ষার্থীর পড়াশোনা শেষ হয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। আর একজন শিক্ষার্থী নির্দোষ প্রমাণিত হওয়ায় তার অভিযোগ তুলে নেওয়া হয়।

এ ছাড়া সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের আগে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সমিতি বা ইউনিয়নের নির্বাচন হবে না। আর ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ হওয়ায় কোনো ছাত্রসংগঠনের ব্যানারে কর্মসূচি দিলে ব্যবস্থা গ্রহণের নীতিমালা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর