1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আল্লু অর্জুনের পর এবার রামচরণের অনুষ্ঠানে দুর্ঘটনা, নিহত ২

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ২২৮ বার পঠিত

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হয় গত ৪ ডিসেম্বর। এ প্রিমিয়ার অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয় এবং তার ৯ বছরের ছেলে গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে। ভারতের হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারের সেই মর্মান্তিক ঘটনায় মামলাও হয়।

এছাড়াও এর সপ্তাহখানেক পর অন্ধ্রপ্রদেশের এক প্রেক্ষাগৃহে সিনেমা চলাকালীন ৩৫ বছরের এক যুবকের মৃত্যু হয়। এ নিয়েও নানা সমালোচনা হতে থাকে। তবে এরইমধ্যে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় কারাগারে যেতে হয় আল্লু অর্জুনকে। পরে অবশ্য জামিনে মুক্তি পেয়েছেন তিনি। তবে এখনো সেই জটিলতা কাটিয়ে উঠা সম্ভব হয়নি অভিনেতার।

এ ঘটনার ঠিক একমাস পর একই ঘটনার পুনরাবৃত্তি হলো। গত ৪ জানুয়ারি অভিনেতা রামচরণের আসন্ন সিনেমা ‘গেম চেঞ্জার’র প্রিমিয়ারে এসে মৃত্যু হলো দুই ভক্তের। অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মৃত্যু হয়েছে দু’জনের।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রিমিয়ার অনুষ্ঠানে অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যান উপস্থিত ছিলেন। আর অনুষ্ঠান থেকে ফেরার পথে দুই ভক্তের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন সিনেমার প্রযোজক। মৃতের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

গেম চেঞ্জার সিনেমার প্রি-রিলিজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাজা মহেন্দ্র ভারামে। এখানে বন্ধুদের সঙ্গে অভিনেতার দুই ভক্ত এসেছিলেন। অনুষ্ঠান থেকে ফেরার পথে মোটরসাইকেলের সঙ্গে উল্টো দিক থেকে আসা ভ্যানের ধাক্কায় আহত হন ওই দু’জন। পরে হাসপাতালে নেয়া হলে ওই দুই ভক্তকে মৃত ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর