1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবি

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ৯৬ বার পঠিত

সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ৩ জানুয়ারী শুক্রবার সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৫ খ্রীষ্টাব্দের প্রথম সাপ্তাহিক সভা ও ২০২৪ খ্রীষ্টাব্দের সাংগঠনিক কর্মতৎপরতার উপর মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে শ্রদ্ধার সাথে স্মারণ করা হয় ২০২৪ এর ছাত্রজনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদদের ও আহতদের রোগমুক্তি কামনা করা হয়। ২০২৪ এর ছাত্রজনতার গণঅভ্যুত্থানে যারা এই নির্মম ও নৃশংস ঘটনা ঘটিয়েছে,তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়। সভায় ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবিসহ ২০২৪ এর কার্যক্রমের উপর ব্যাপক আলোচনা করে সিলেট মহানগরী সহ বিভাগের দাবি উপস্থাপন করা হয়।

সভায় বক্তারা বলেন- সিলেটের ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা বর্তমান সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত সিলেট বিভাগের সর্বস্তরের বাংলাদেশী প্রবাসীদের দাবি। শীঘ্রই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান সহ অন্যান্য দেশের ফ্লাইট চালু করে ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রুপান্তর করার জোর দাবি জানানো হয়। সিলেট মহানগরীর প্রধান রাস্তা ও ফুটপাত সহ অলিগলির প্রতিটি রাস্তা অবৈধ গাড়ি পার্কিং ও হকারদের দখলে। প্রতিটি রাস্তা ও ফুটপাতকে দখলমুক্ত করে পর্যটক সহ সিলেট মহানগরীবাসীকে যানজটমুক্ত করতে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। পাশাপাশি সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেইন বাস্তবায়ন এবং আখাউড়া-সিলেট ও সিলেট-ছাতক রেল লাইন দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। সাথে সাথে সিলেট মহানগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ২৫০ শয্যা বিশিষ্ট্য সিলেট জেলা হাসপাতাল শীঘ্রই চালু করা দাবি জানানো হয়।

সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সহ-সভাপতি আব্দুস সোবহান আজাদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইব্রাহীম, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট জেলা কমিটির সহ-সভাপতি তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সহ-সাধারণ সম্পাদক পিযোষ মোদক, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাংগঠনিক নেতৃবৃন্দদের মধ্য থেকে সুলাইমান আহমদ, বিজিত চন্দ, মোঃ জয়নাল আবেদীন, মখছুছুর রহমান, মনোয়ার হোসেন, সাগর দে, মোঃ রুবেল মিয়া, মোঃ ইয়াকুব, জাবেদ মিয়া, নীলমনি কান্ত চন্দ ও মোঃ শাহনুর আলী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর