1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কোম্পানীগঞ্জে ৪৮ বিজিবির মতবিনিময় ও কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)- এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় নারাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যায় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান-পিএসসি।

সিলেট ব্যাটালিয়ান (৪৮ বিজিবি)- এর সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হাছনাত, গোয়াইনঘাট সার্কেলের এএসপি সাহিদুর রহমান, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)- এর কমান্ড্যান্ট মোঃ শফিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল মতিন, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান জিয়াদ আলী, উত্তর রনিখাই ইউনিয়ন চেয়ারম্যান ফয়জুর রহমান, ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি ফখরুল ইসলাম মাসরূর ও আব্দুল আউয়াল প্রমুখ।

মতবিনিময় শেষে ৩’শ হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর