1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ৭০ বার পঠিত

ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনে শহীদ, আহত ও নিপীড়িতদের পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব মো. আখতার হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ জমা দিয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ জমা দেন।

ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে গণমাধ্যমকে তিনি জানান, ‘২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় আসলে বাংলাদেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ভারতের আগ্রাসন বিরোধী যে আন্দোলন অনুষ্ঠিত হয় সে আন্দোলনে তৎকালীন সরকারের নির্দেশে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এতে আহত, শহীদ ও নিপীড়িতদের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ব্রাহ্মণবাড়িয়ার তৎকালীন এমপি ওবায়দুল মুক্তাদিরসহ ১৬ জনের নামে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ দায়ের করেছি।’

তিনি বলেন- ‘চট্টগ্রামের হাটহাজারী ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকায় আন্দোলনে অংশ নেওয়া নিরস্ত্র মানুষদের গুলি করে হত্যা করা হয়। সরকারের হিসাবে সেদিন ১৭ জন শহীদ হয়েছিলেন। আন্দোলনে অংশগ্রহণকারী মানুষদেরকে পরবর্তীতে ন্যায়বিচার ও চিকিৎসা প্রাপ্তি থেকে বঞ্চিত করার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ নেয় তৎকালীন সরকার।’

আখতার হোসেন বলেন- ‘প্রায় সাত হাজার মানুষকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়ায় ৫৪টির মতো মামলা করা হয় এবং এর দ্বারা সরকার সবাইকে সম্মিলিত উপায়ে শাস্তির ব্যবস্থা করে। তার এসব মানবতাবিরোধী অপরাধের অভিযোগ জানাতেই আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছি।’

আন্দোলনে শহীদ আসাদুল্লাহ রাতিন (১৭) এর বাবা শফিকুল ইসলাম মুফতি এ অভিযোগটি দায়ের করেন।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরবর্তীতে জুলাই-আগস্টে গড়ে ওঠা ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে আওয়ামী লীগ সরকার, দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করে।

জাজ্বল্যমান এ অপরাধের বিচার অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর