1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কুয়াশায় ঘেরা সিলেটে রোদের দেখা নেই

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ১২১ বার পঠিত

হাড়কাঁপানো শীত আসছে দেশজুড়ে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে আগামী সপ্তাহ দেশজুড়ে শীত বাড়তে পারে।

দেশের অর্ধেকের বেশি এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে। কুয়াশা বেশি থাকায় দিনের বেলায় সূর্যের দেখা না-ও পাওয়া যেতে পারে। ফলে শীতের অনুভূতিও বাড়তে পারে। আসন্ন শৈত্যপ্রবাহটি হতে পারে চলতি মৌসুমের দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ।

এদিকে, সিলেটে বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে সূর্যের দেখা মিলেনি। সকাল গড়িয়ে দুপুর হলেও রোদ উঠেনি। চারদিক যেনো কুয়াশার চাদরে মোড়া। দুপুর ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চারদিক ছিল কুয়াশাচ্ছন্ন। সাথে ছিল ঠান্ডা হাওয়া।

আবহাওয়া অফিসের থেকে পাওয়া তথ্য মতে, শীতের হিমেল বাতাসের প্রবাহটি শক্তিশালী হয়ে উঠেছে। সেই সঙ্গে কুয়াশার পরিমাণ দ্রুত বাড়ছে। ফলে কুয়াশা ও শীত দুটিই আগামী কয়েক দিনে দ্রুত বাড়তে পারে। ১৪ জানুয়ারি পর্যন্ত এই শীত থাকতে পারে।

পশ্চিমা লঘুচাপের নিম্নমুখী অংশ উত্তর-পশ্চিম ভারতের হিমালয় পর্বতের কাশ্মীর এলাকা থেকে ঠান্ডা বাতাস বয়ে নিয়ে আসছে। এই হিমেল বাতাসের প্রবাহ ভারতের মধ্য ও উত্তর-পূর্বের রাজ্যগুলো পেরিয়ে পূর্ব দিকে আসছে। আজ সকাল থেকে তা বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হওয়া শুরু হতে পারে।

শৈত্যপ্রবাহটি সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা, কুষ্টিয়া, যুশোর ও চুয়াডাঙ্গার উপর দিয়ে অতিক্রম করবে। এরমধ্যে সবচেয়ে বেশি শীতের তীব্রতা অনুভব হবে সিলেট, যশোর ও চুয়াডাঙায়।

দুপুর ১টায় সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো: আব্দুল মুঈদ সিলেটভিউকে জানান, আজ বুধবার সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর