1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটের শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী আর নেই

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ৭৯ বার পঠিত

প্রখ্যাত শায়খুল হাদিস সিলেটের কৃতিসন্তান আল্লামা মুকাদ্দাস আলী আর নেই। বুধবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মুন্সিবাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ বিন ইসমাইল। মরহুমের জানাজার নামাজ বুধবার বিকাল সাড়ে ৪টায় জকিগঞ্জের সোনাসার সংলগ্ন পূর্ব মাঠে অনুষ্ঠিত হবে।

১৯৩৩ সালে ভারত সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার বারগাত্তা গ্রামে জন্মগ্রহণকারী এই শায়খুল হাদিস দীর্ঘ ৬৬ বছর ধরে হাদিসের সর্বোচ্চ কিতাব বুখারির দারস দিয়ে আসছিলেন।

প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্তির পর ১৯৬০ সালে শায়খ মুকাদ্দাস আলী নিজ জন্মস্থান জকিগঞ্জ উপজেলার মুনশিবাজার মাদরাসায় শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। সেই থেকে মৃত্যু পর্যন্ত প্রায় ৬৬ বছর ধরে একই মাদরাসায় সহিহ বুখারির দরস দিয়ে আসছিলেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর