1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

‍ ‌‌‌‍‌‌‌‌‌‌‌‌‌‌‌”বিলবাওকে উড়িয়ে‍‍‍‌‌‌‌‌‌‌‍‍‍‌‌ ফাইনালে বার্সেলোনা”

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ২৬৮ বার পঠিত

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে উড়িয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দায় বুধবার (৮ জানুয়ারি) রাতে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে লামিনে ইয়ামাল ও গাভির গোলে ২-০তে জয় পায় হ্যান্সি ফ্লিকের দল।

ম্যাচে ওলমোর জায়গাতেই খেলতে নেমে বার্সার জয়ে মুখ্য ভূমিকা রাখেন ২০ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার গাভি। ম্যাচের ১৭ মিনিটে গোল করে ওলমোর মতোই উদ্‌যাপন করেন, এরপর ৫২ মিনিটে লামিনে ইয়ামালকে গোল বানিয়ে দেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ২ টায় দ্বিতীয় সেমিফাইনালে মায়োর্কার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ফাইনালে এ ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে সুপার কাপে সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন বার্সা।

কাল আলহান্দ্রো বালদের ক্রস থেকে গোল করে বার্সাকে এগিয়ে নেন গাভি। ২০২৩ সালের নভেম্বরে এসিএল চোটে পড়ার পর বার্সার হয়ে এটাই তার প্রথম গোল। পরে ৫২ মিনিটে দারুণ এক ডিফেন্সচেরা পাস দেন ইয়ামালকে। বল পায়ে ঘুরেই দারুণ ফিনিশ করেন ১৭ বছর বয়সী এ উইঙ্গার। গোল করে নিজের খেলোয়াড়ি ক্যারিয়ারের আদর্শ নেইমারের মতো উদ্‌যাপনও করেন ইয়ামাল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর