1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

আল হামরায় দোকানের তালা ভেঙে ২৫০ ভরি সোনা চুরি

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ৮৯ বার পঠিত

সিলেট নগরের অভিজাত আল হামরা শপিং সিটি মার্কেটের একটি জুয়েলারি দোকানের তালা ভেঙে ২৫০ ভরি সোনা চুরির অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৯ জানুয়ারি) দিবাগত রাত অথবা বৃহস্পতিবার ভো‌রে কোনো এক সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, চোর আল হামরা শপিং সিটির চতুর্থ তলার নুরানি জুয়েলারি নামক দোকানের (নং-৪৩১, ৪৩৩ ও ৪৩৫) শাটারের তালা ভেঙে ২৫০ ভরি সোনা চুরি করে নিয়ে যাওয়ার সময় নতুন তালা লাগিয়ে দিয়ে যায়।

নুরানি জুয়েলারির স্বত্বাধিকারী দেওয়ান মো. জাবেদ চৌধুরী জানান, বুধবার রাতে দোকান বন্ধ করে যাওয়ার সময় প্রায় আড়াই শ ভরি সোনা ছিল দোকানে।

সকালে এসে দেখি শাটারের তালা পরিবর্তন করা। পরে তালা ভেঙে দোকানে প্রবেশ করে দেখি সব নিয়ে গেছে চোর।
তিনি বলেন, দোকানে সিসিটিভি ক্যামেরা ছিল। কিন্তু চোরেরা যাওয়ার সময় সিসিটিভ ক্যামেরার ডিভিআর নিয়ে যায়।

যার ফলে চোর বা চোরদের এখন পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না। তবে পুলিশ শপিংমলের অন্যান্য সিসিটিভ ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপক‌মিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশের একাধিক টিম কাজ করছে।

তিনি বলেন, ‘প্রায় আড়াই শ ভরি সোনা চুরি হয়েছে বলে দোকানের মালিক মৌখিকভাবে অভিযোগ করেছেন।

ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটন করতে পারব।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর