1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুর ইয়াবা কারবারি আটক

মুরাদ হাসান, জৈন্তাপুর
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ২৪৯ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ৫০পিস ইয়াবা সহ একজনকে আটক করা হয়েছে। উপজেলার চিকনাগুল ইউনিয়নের অন্তর্ভুক্ত ঠাকুরের মাটি (মধ্যাংশ করমাটি) এলাকার মো: হুরমত আলির ছেলে জুয়েল আহমেদ (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ জানুয়ারী) গভীর রাত ২টায় উপজেলার চিকনাগুল ইউনিয়নের শুক্রবারী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক মোঃ জাকিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে চিকনাগুল প্রেস বিটারিয়ান চার্চের সামনের রাস্তায় মাদক বিক্রির সময় তাকে আটক করে পুলিশ।পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তার শেষ রক্ষা হয়নি।

আটককৃত জুয়েলের দেহ তল্লাশি করে তার পরনের জিন্সের পেন্টের পকেট হতে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।আটক জুয়েলকে শনিবার সকালে পুলিশ পাহারায় আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর