
বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদ সিলেট বিভাগের উদ্যোগে সিলেট শহরের আম্বরখানা পয়েন্টে পথচারী ও আম্বরখানা মজুমদারী বিভিন্ন কলোনির অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত ৭.৩০ মিনিটের সময় কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদ সিলেট বিভাগের সিনিয়র সদস্য হাফিজুর রহমান মিজবাহ সাহেব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী . বিশিষ্ট রাজনৈতিকবিদ হযরত মাওলানা আব্দুল মালিক চৌধুরী সাহেব উনি বলেন এই মানবতার কাছে স্যালুট জানান এবং আগামী দিনে এই সংগঠন কে সব ধরনের সহযোগিতা করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সামিরুল হক বাছির মাহমুদ, সিলেট রক্তের অনুসন্ধানে আমরা প্রতিষ্ঠাতা মোঃ তারেক আহমদ, বন্ধুমহল ব্লাড ফাইটার্স শান্তিগঞ্জ সুনামগঞ্জ এর সাধারণ সম্পাদক মোঃ ফয়সল রানা, বন্ধু মহল রক্ত দান ও মানব কল্যাণ সোসাইটি, ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ ইয়াসিন আহমদ, বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদ সিলেট বিভাগের সদস্য মোঃ মাহবুব রহমান আবিদ, মোঃ জুবাদুল রহমান, মোঃ জুবায়ের আহমদ, মোঃ নাহিব আহমদ সাদী, মোঃ গোলাম রাব্বানী প্রমুখ।