1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন করলেন ড. ইউনূস

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ৭৮ বার পঠিত

সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১১ জানুয়ারি) সিলেটের নাজিরের গাঁওয়ের বাদাঘাট রোড এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া এক ভিডিওবার্তায় তিনি হাসপাতালের উদ্বোধন ঘোষণা করেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, চিকিৎসায় মাইলফলক হবে সিলেট কিডনি ফাউন্ডেশন। এই ১৫০ শয্যার হাসপাতাল বিশেষ করে ভূমিকা রাখবে সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায়। ২০১৮ সাল থেকে তারা একটি ভাড়া ভবনে চিকিৎসা দিয়ে আসছিলেন। পাশাপাশি অন্য রোগীদেরও চিকিৎসা দিয়েছেন।

উদ্বোধনী বার্তায় তিনি আরও বলেন, এই হাসপাতাল গড়ার পেছনে যারা সংযুক্ত আছেন সবাই আমার পরিচিত। হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগকে আমি স্বাগত জানাই। ব্যস্ততার কারণে সরাসরি অংশ নিতে না পারলেও ভবিষ্যতে আসার চেষ্টা থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন- উর রশিদ, মেজর জেনারেল আজিজুর রহমান-বীর উত্তম, অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ এবং কিডনি ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক কর্নেল এম এ সালাম (অব) প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর