1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

তামিম ইকবাল জানিয়ে দিয়েছিলেন তিনি আর ফিরছেন না আন্তর্জাতিক ক্রিকেটে। অপেক্ষা ছিল সাকিব আল হাসানের। কিন্তু বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করায় বিকল্প ভাবতে হলো তার। সব মিলিয়ে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে দুই অভিজ্ঞ তারকাকেই যে বাংলাদেশ পাবে না সেটি আগেই নিশ্চিত হয়েছে দর্শকরা। সঙ্গে ছিল লিটন দাসের বাদ পড়ার গুঞ্জন। সেটাই সত্যি হলো, তামিম-সাকিব-লিটনকে ছাড়াই টাইগারদের আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (১২ জানুয়ারি) পূর্বের ঘোষণা অনুযায়ী সময়েই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করে। মিরপুরে এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ এক সংবাদ সম্মেলনে আসন্ন মেগা ইভেন্টটির জন্য টাইগারদের স্কোয়াড ঘোষণা করা হয়।

৮ দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠবে ১৯ ফেব্রুয়ারি, যা চলবে ৯ মার্চ পর্যন্ত। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর