1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

বিশ্বম্ভরপুর সমিতির কমিটি গঠন

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ২৪৩ বার পঠিত

সুনামগঞ্জ জেলা শহরে অবস্থানরত বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দাদের নিয়ে “বিশ্বম্ভরপুর সমিতি’ গঠন করা হয়েছে।

শনিবার রাতে সুনামগঞ্জ জেলা শহরের বিলপাড় এলাকায় সমিতির অস্থায়ী কার্যালয়ে পুর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। সুনামগঞ্জের সাংবাদিক অঙ্গনের প্রিয়মুখ প্রভাষক দুলাল মিয়া এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতিত্ব করেন তৈয়বুর রহমান বাবুল।

আনন্দঘন পরিবেশে হওয়া সভায় বক্তব্য দেন- তাজুল ইসলাম, জহিনূর মিয়া, ইসমাইল হোসেন, আব্দুল মান্নান, অবসরপ্রাপ্ত সার্জেন্ট জিয়াউর রহমান, মো.খালেকুজ্জান, জিয়াউল হক সোহাগ, শাহ আলম, শেখ আব্দুল গফফার, লাকী বিশ্বাস, সেলিম আহমদসহ অনেকে।

সভায় ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ২৭ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা হিসেবে রয়েছেন- আব্দুল কাইয়ুম মাস্টার, অ্যাডভোকেট আব্দুল হক, অ্যাডভোকেট আলম নূর হীরা, মহিবুর রহমান ও নূরুল ইসলাম।

গঠিত কার্যকরি পরিষদের সভাপতি অ্যাডভোকেট তৈয়বুর রহমান বাবুল, সহ-সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম, অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ, মাও. আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোড়ল মাসুদ জামান লিটন, যুগ্ম -সাধারণ সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, মো.জহিনূর মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল গফফার, অর্থ সম্পাদক জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, প্রচার সম্পাদক শাহ জালাল সুমন, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ নজরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সবেন্দ্র দেবনাথ বিপ্লব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সেলিম আহমদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোছা. হাজেরা খাতুন, সহ-নারী ও শিশু বিষয়ক সম্পাদক লাকী বিশ্বাস।

এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শওকত হোসেন, শাহাজান মিয়া, আব্দুল হালিম, মাও. নাসির উদ্দিন. নিখিল চন্দ্র দেবনাথ, রাকিবুল হাসান সোহেল,.ইসমাইল হোসেন, গোলাম মাওলা. মো. খালেকুজ্জামান ও জিয়াউল হক সোহাগ।

এর আগে গেল বছরের ২০ ডিসেম্বর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি (পাবলিক লাইব্রেরি) পাঠাগার মিলনায়তনে সমিতির প্রস্তুতি কমিটির সভা হয়। আহ্বায়ক আব্দুল কাইয়ুম মাস্টারের সভাপতিত্বে সাধারণ সভায় অ্যাডভোকেট তৈয়বুর রহমান বাবুল সভাপতি ও মোড়ল মাসুদ জামান লিটন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন।

এছাড়া সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান এবং সাংগঠনিক সম্পাদক শাহ আলম’কে উপস্থিতির সম্মতিক্রমে মনোনীত করে আংশিক কমিটি গঠন করা হয়েছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর