1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হাসিনা-পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদসহ (পুতুল) ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

রোববার (১২ জানুয়ারি) পূর্বাচলের নতুন শহর প্রকল্পে ৬টি প্লট বরাদ্দের অভিযোগ তুলে এই মামলা করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর উর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে নিজ নামে ও তার পরিবারের অন্যান্য সদস্যদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নং সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নং রোড হতে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ৬টি প্লট বরাদ্দ নিয়েছে।

এই অভিযোগের প্রেক্ষিতে, সায়মা ওয়াজেদকে (পুতুল) এক নম্বর আসামি ও শেখ হাসিনাকে ২ নং আসামি উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

এই মামলার অন্যান্য আসামিরা হলেন, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো: সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব মো: শহীদ উল্লা খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো: আনিছুর রহমান মিঞা, রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, রাজউকের সদস্য কবির আল আসাদ, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব:), মো: হাফিজুর রহমান, হাবিবুর রহমান, শেখ শাহিনুল ইসলাম ও মো: নুরুল ইসলাম।

তাদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৬১/১৬৩/১৬৪/৪০৯/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর