1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে ২০২৫ সালের তারুণ্য উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত

মুরাদ হাসান, জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ৭২ বার পঠিত

সিলেটের জৈন্তাপুরে তারুণ্যের উৎসব-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম দিনে স্বাস্থ্য সেবা,পরিস্কার পরিচ্ছন্নতা মশক নিধন ও জুলাই আগষ্ট বিপ্লবের আঁকা চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারী) বেলা ১১টায় ১নং নিজপাট ইউনিয়ন পরিষদ চত্বরে তারুণ্যের উৎসব প্রথম দিনের কর্মসূচীর উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।

উপজেলা প্রশাসনের বুধবার (২৩ জানুয়ারী) পর্যন্ত ধাপে ধাপে এই উৎসব উদযাপিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রথম দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিনামূল্যে ব্লাড সুগার, ব্লাড গ্রুপ নির্ণয়, কিশোর কিশোরীদের স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়েছে।

উপজেলা প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নবম ও তার উপরের শ্রেণীর শিক্ষার্থীদের অংশ গ্রহণে জুলাই আগষ্ট বিপ্লবের উপর ছবি আঁকা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের তারুণ্যের উৎসবে বিভিন্ন সরকারি দপ্তরের পাশাপাশি উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদে অনুষ্ঠানটি বাস্তবায়ন করে।

তারুণ্য উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সমবায় কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম, সেলিম আহমেদ, শফিকুল হক, মাসুক আহমেদসহ স্থানীয় গনমাধ্যম কর্মীবৃন্দ, জুলাই বিপ্লবে অংশ নেয়া তরুণ নেতৃত্বসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত তারুণ্যের উৎসবে অংশ নেয়া শিক্ষার্থীবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর