1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

প্রবাসীর উপর হামলার প্রতিবাদ শোয়া কর্মসূচী

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ৭৭ বার পঠিত

সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার আয়োজনে সিলেট কল্যাণ সংস্থার সহযোগিতায় সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার প্রচারণায় সোমবার (১৩ জানুয়ারী ২০২৫) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়েতে বসবাসরাত বাংলাদেশী প্রবাসীর উপর নৃশংস হামলার প্রতিবাদে বেলা ১০.৩০ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সভা ও বেলা ১১.৩০ মিনিটে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত হয়। বেলা ১১.৩০ মিনিটে সভাপতির বাঁশি বাজানোর সাথে সাথে উপস্থিত সকলেই শুয়ে পড়েন ও ১১.৪০ মিনিটে ১০ মিনিট পর শোয়া কর্মসূচীর সাথে সাথে কর্মসূচী শেষ হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রবাসীরা দেশের সম্পদ, তাঁদেরকে সর্বক্ষেত্রে সর্ব-জায়গায় যথাযথ সম্মান ও মূল্যায়ন করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে থাকা বাংলাদেশী প্রবাসীরা দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অনেক ভূমিকা রেখে যাচ্ছেন। প্রবাসীদের রেমিট্যান্স ২০২৪ এর আগষ্ট পরবর্তী সময়ে বাংলাদেশের অগ্রযাত্রাকে শীর্ষে পৌঁছাতে অন্যন্য ভূমিকা রেখে যাচ্ছেন তা অনস্বীকার্য। এই অগ্রযাত্রাকে নস্যাৎ করতে একটি কুচক্রীমহল কাজ করে যাচ্ছে। শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে প্রবাসীর উপর হামলা ঘটনা তারই ইঙ্গিত বহন করে। সাধারণত একজন যাত্রী নরওয়ে থেকে যাত্রাপথে ট্রানজিট সহ প্রায় ২০/২৫ ঘন্টা ভ্রমন করে বাংলাদেশে আসেন। এতে বড় ভ্রমন করে যেকোনো মানুষই ক্লান্ত অনুভব করেন।

এসময় যাত্রীর সাথে বিমানবন্দরে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীরা কিরূপ আচরণ করবেন তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশী প্রবাসীর সাথে নিরাপত্তা কর্মীদের আচরণ আমাদেরকে চরমভাবে ক্ষুদ্ধ করেছে। সিসিটিভির ফুটেজ দেখে মনে হল ১০/১৫ জন একসাথে প্রবাসীর উপর ঝাপিয়ে পড়ে টেনে হিছড়ে ভিতরে নিয়ে অমানবিক হামলা করে রক্তাক্ত জখম করে। অথচ নির্মম ঘটনাকে ধামাচাপা দিয়ে কর্তব্যরত ম্যাজিষ্ট্রেট কিভাবে প্রবাসীকে জরিমানা করলেন? তাতে আমরা হতভাগ!

বক্তারা আরো বলেন, বিমানবন্দর থেকে ভিআইপি প্রথা বাতিল করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশী প্রবাসী প্রত্যেকেই একজন ভিআইপপি। সেই জায়গা ভিআইপি বলতে কোনোকিছুই থাকতে পারে না। প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির মেরুদন্ড। তাঁদের পরিশ্রমের ঘাম ঝরিয়ে, কষ্ট সহ্য করে দেশের জন্য রেমিট্যান্স পাঠান, অথচ প্রবাসীদের সঙ্গে এসব আচরণ কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। আগামী এক সপ্তাহের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশী প্রবাসীর সাথে অহেতুক ঘটনার অজুহাতে যে নৃশংস ও নির্মম হামলা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে কর্তব্যরত বিচারক সহ তাদেরকে চাকুরীচ্যুত করার দাবী জানানো হয়। তা না হলে আগামী এক সপ্তাহ পরে সিলেট এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখে পদযাত্রা কর্মসূচী সহ কঠোর কর্মসূচী গ্রহণ করার হুশিয়ারী দেন বক্তারা।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার। প্রতিবাদ সভা ও শোয়া কর্মসূচীতে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সিলেট মহানগর কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ। প্রতিবাদ সভা ও শোয়া কর্মসূচীতে প্রবাসী প্রেমী সচেতন নাগরিকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেমোক্রেটিক পিপল পার্টি সিলেট মহানগরের সভাপতি মোঃ জামাল আহমদ, সিবিযুকস’র বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক মোঃ আজমল আলী, অর্থ সম্পাদক আবু সুফিয়ান, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সহ-সাধারণ সম্পাদক মিলাদ আহমেদ, সিলেট জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মখছুছুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া, সহ-প্রচার সম্পাদক মোঃ সুহেল মিয়া, সাগর দে, মোঃ আফজাল হোসেন, ওলিউর রহমান, মোঃ জুয়েল মিয়া ও মোঃ সুহেল মিয়া।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর