
মঙ্গলবার (১৪ জানুয়ারি) কক্সবাজার জেলার অন্তর্ভুক্ত রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়ন, ৪নং ওয়ার্ড, ঝুম কাটা, জমিরিয়া ইসলামিয়া দারুস্সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী ও দরিদ্র পরিবারের মাঝে রামু উপজেলা ‘ইউএনও’ এর পক্ষ থেকে কম্বল বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণ করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাওলানা জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা সাইদুল ইসলাম, মাদ্রাসিটির শিক্ষক মাওলানা আজগর আলী, মাদ্রাসা কমিটির সদস্য হাজি রকিম উল্লাহসহ প্রমূখ।
শীতবস্ত্র বিতরণ শেষে মাওলানা জহিরুল ইসলাম বলেন আমরা জনকল্যান মূলক কাজ করার চেষ্টা করি। সে ধারাবাহিকতায় কম্বল বিতরণ করা হলো। সামনের দিন গুলোতেও এধরনের কাজের ধারাবাহিকতা থাকবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো।
শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।