1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

পুলে প্রেমিকের সঙ্গে জলকেলিতে মেতেছেন কৃতি!

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ৭৩ বার পঠিত

বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সবর থাকেন। এদিকে অভিনেত্রীর প্রেম জীবন নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কবীর বাহিয়ার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী কৃতি। যদিও তারা কেউই তাদের ব্যক্তিগত জীবনের এই অধ্যায় নিয়ে এখনও মুখ খোলেননি। তবে তাদের খ্রিষ্ট্রিয় নববর্ষ বরণের ছবি প্রকাশ্যে আসতেই তাদেরকে নিয়ে নেটিজেনরা আলোচনা-সমালোচনা করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, কবীরের দিকে হেঁলে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। কৃতির মাথা রাখা কবীরের কাঁধে। যদিও ছবিটা ভীষণই ব্লার তবুও তাদের এই রসায়ন যে নেটপাড়ার নজর কেড়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।

এদিকে কৃতি এবং কবীর অভিনেতা বরুণ শর্মার সঙ্গে উস্তাদ রাহাত ফাতেহ আলি খান এবিজ মেহউইশ হায়াতের একটি কনসার্টে গেছেন। সেখানে আরও অনেক তারকারাই এসেছিলেন। এই ছবিতে দেখা যাচ্ছে কবীর কৃতির ফোন দেখছেন। আর এটা দেখেই তবে ঘনিষ্ঠতা নিয়ে দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন।

তবে বর্তমানে তাদের সম্পর্ক নিয়ে চর্চা সবথেকে বেশি উসকে দিয়েছে অন্য একটি ছবি। যেখানে দেখা যায়, একটি পুলে তাদের জলকেলিতে মেতেছে। এই ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘দেখুন তো কারা?’

আর সেখানেই কবীর এবং কৃতিকে ট্যাগ করা হয়েছে। সে ছবির কমেন্ট বক্সে কেউ কেউ লিখেছেন ওরা নাকি একেবারে পারফেক্ট জুটি। তবে এই ছবিতে থাকা দুই ব্যক্তি যে কৃতি শ্যানন এবং কবীর বাহিয়াই সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ ছ’বির দুজন পিছন ফিরে দাঁড়িয়ে আছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর