1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ভারত ছাড়া চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণকারী বাকি ৭ দলের স্কোয়াড

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ৮০ বার পঠিত

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের মাটিতে পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির। আর ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ঘরের মাঠে টুর্নামেন্ট হওয়ায় সবার থেকে গিয়ে থাকবে দ্য ম্যান ইন গ্রিনরা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তারা। ইতোমধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৭ দল তাদের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে।

শুধু ভারতই এখনো তাদের দল ঘোষণা করেনি। দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী তারা আগামী ১৯ জানুয়ারি দল ঘোষণা করবে বলে জানা গেছে। এদিকে ঘোষিত দলে অংশগ্রহণকারী দলগুলো আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে।

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ গ্রুপ এ থেকে অংশগ্রহণ করবে। যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। অন্যদিকে গ্রুপ বি থেকে অংশ নেবে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও আফগানিস্তান।

এক নজরে দেখে নেবো অংশগ্রহণকারী ৭ দলের প্রাথমিক স্কোয়াড

গ্রুপএ
বাংলাদেশ
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ড
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল রোর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন ও উইল ইয়াং।

পাকিস্তান
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, তৈয়ব তাহির, ইরফান খান নিয়াজি, সুফিয়ান মুকিম, মোহাম্মদ হাসনাইন, আবদুল্লাহ শফিক, নাসিম শাহ, উসমান খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ, কামরান গোলাম, সালমান আলী আগা, ইমাম-উল-হক, ফখর জামান, হাসিবুল্লাহ ও আব্বাস আফ্রিদি।

গ্রুপ-বি

অস্ট্রেলিয়া
প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

দক্ষিণ আফ্রিকা
টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ওয়ায়ান মুলদার, লুঙ্গি এনগিডি, অ্যানরিচ নর্টজে, কাগিসো রাবাদা, রায়ান রিকেল্টন, তাবরেজ শামসি, ট্রিস্টান স্টাবস ও রাসি ডুসেন।

ইংল্যান্ড
জস বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কারস, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।

আফগানিস্তান
হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইকরাম আলিখিল (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সাদিকুল্লাহ আটাল, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, রশিদ খান, এএম গাজানফার, নূর আহমদ, ফজলহক ফারুকী, নাভিদ জাদরান ও ফরিদ আহমদ মালিক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর