1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কক্সবাজারে কাউন্সিলর হত্যা: নারীসহ গ্রেফতার ৩

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ৭৭ বার পঠিত

কক্সবাজার সমুদ্রসৈকত সংলগ্ন হোটেল সী-গালের সামনের রাস্তায় খুলনার সাবেক কাউন্সিলর টিপু হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

কক্সবাজারের জেলা পুলিশ জানিয়েছে, ভারত সীমান্তের কাছাকাছি মৌলভীবাজার জেলার জিরি থানাধীন কাপনা পাহাড় এলাকা থেকে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে টিপু হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাহরিয়ার পাপ্পু (২৯), গোলাম রসুল (২৫) ও ঋতুকে (২৩) গ্রেফতার করা হয়।

কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, গ্রেফতার তিনজন মৌলভীবাজারে আত্মগোপনে ছিল।

সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাদের কক্সবাজারে আনা হচ্ছে। এ ব্যাপারে বুধবার ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।এর আগে শুক্রবার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহত খুলনা সিটি করপোরেশনের ১৬নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার এবং কক্সবাজার শহরের টেকপাড়ার বাসিন্দা মেজবাউল্লাহ ভুট্টুকে গ্রেফতার করা হয়।

গত ৯ জানুয়ারি রাতে কক্সবাজার সমুদ্রসৈকত-সংলগ্ন হোটেল সি-গালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু।পরদিন শুক্রবার নিহতের ভগ্নিপতি ইউনুছ আলী শেখ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা করেন।

এর আগে এদিন সকালে কক্সবাজার শহরের কলাতলী এলাকার হোটেল গোল্ডেন হিলে ওঠেন গোলাম রব্বানী টিপু, কাউন্সিলর শেখ হাসান ইফতেখার এবং রেমি নামের এক তরুণীসহ ৩ জন।

হোটেলের অভ্যর্থনা কক্ষের একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে ওই তরুণীসহ নিহত কাউন্সিলর টিপু হোটেল থেকে বেরিয়ে যান।

এরপর রাত ৮টা ৩০ মিনিটের দিকে কক্সবাজার সমুদ্রসৈকত-সংলগ্ন হোটেল সি-গালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর