1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

কানায় কানায় পূর্ণ ফুলতলীর ঈসালে সাওয়াব মাহফিল

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১২০ বার পঠিত

উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, রইসুল কোররা ওয়াল মুফাসসিরীন, উস্তাযুল মুহাদ্দিসিন শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ)-এর বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিলকে কেন্দ্র করে সকাল ১০টা থেকে জকিগঞ্জের ফুলতলী ছাহেব বাড়ী সংলগ্ন ঐতিহাসিক বালাই হাওর অভিমুখে লাখো জনতার পদভারে মুখরিত হয়েছে। বাদ জোহর থেকে ঈসালে সাওয়াবের বিশাল পেন্ডালে তিল ধারনের ঠাই নেই। বালাই হাওরের আশপাশে ১০ টি গাড়ী পার্কিং স্পট ইতোমধ্যে গাড়ীতে ভরে গেছে। সিলেট-জকিগঞ্জ রোডের বাইপাস পযেন্ট থেকে শতশত গাড়ীর বহর তীব্র যানজটের কারনে আটকা পড়েছে।

এদিকে দুপুর ১২টা থেকে আগত মেহমানদের জন্য শিরনীর পেন্ডালে শুরু হয়েছে খাবার বিতরণ। শতশত প্রশিক্ষণ প্রাপ্ত স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় অত্যন্ত সুষ্টুভাবে খাবার বিতরণ চলছে।

বাদ জোহর মাহফিলে ভক্ত-মুরিদানের উদ্দেশ্যে তা’লিম তরবিয়ত প্রদান করেন মুর্শিদে বরহক আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড়ছাহেব কিবলাহ ফুলতলী। মাহফিলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও পার্শবর্তি দেশ ভারতের প্রচুর পরিমান মুসল্লী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর