1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত

মুরাদ হাসান, জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ২৪৬ বার পঠিত

জৈন্তাপুরে ‘এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন জৈন্তাপুরের আয়োজনে দরবস্ত ইউনিয়ন পরিষদে যুব সমাবেশ ও যুব উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন অনুষ্ঠিত হয়।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় দরবস্ত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আলোচনা সভায় দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহারের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী।

যুব সমাবেশে স্থানীয় যুব উদ্যোক্তাদের বিভিন্ন উৎপাদিত পণ্যের প্রদর্শনের পাশাপাশি তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।যুব সমাবেশে সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা শেষে দরবস্ত ইউনিয়নের বিভিন্ন যুব ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দের হাতে খেলার জার্সী ও ক্রীড়া সামগ্রী তুলে দেয়া হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় প্রবীন শিক্ষক মোহাম্মদ এনায়েত উল্লাহ্, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মহসিন, ইউপি সদস্য মো বশির উদ্দিন, মোদাচ্ছির আহমেদ, মোয়াজ্জেম হোসেন সুমন, মুফজ্জিল আলি গগন, আব্দুর রকিব, মহিলা ইউপি সদস্য প্রতিমা রানী, সানহাজ বেগম, মিনু রানী দেবসহ স্থানীয় যুব উদ্যোক্তাগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর