1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ঢাকার বিপক্ষে বড় জয় বরিশালের

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ১৫১ বার পঠিত

তামিম ইকবাল চট্টগ্রামের ছেলে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়কের ভালো খেলাটা স্বভাবসুলভ। চলতি বিপিএল চট্টগ্রামে গড়াতেই সুযোগ কাজে লাগালেন বাঁহাতি ব্যাটার। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দারুণ এক ইনিংস খেলেছেন ফরচুন বরিশাল অধিনায়ক। করেছেন ৪৮ বলে ৬১ রান। দলও পেয়েছে অনবদ্য জয়।

আগের ম্যাচেই রানের নহর বইয়ে দেওয়া ঢাকা ক্যাপিটালস আজ বৃহস্পতিবার গুটিয়ে গেছে মাত্র ১৩৯ রানে। ১৪০ রানের মামুলি লক্ষ্য তামিমের ফরচুন বরিশাল টপকে গেছে ২৪ বল আর ৮ উইকেট হাতে রেখে।

বরিশালের নাজমুল হোসেন শান্ত আজও ব্যর্থ। আউট হয়েছেন ৩ বলে ২ রান করে।

দ্বিতীয় উইকেটে আজই বিপিএলের প্রথম ম্যাচ খেলতে নামা ইংলিশ ব্যাটার ডেভিড মালানকে নিয়ে ৮০ বলে ১১৭ রানের জুটি করেন তামিম। এই জুটিতেই জয়ের কাছাকাছি চলে যায় বরিশাল।

৬ চার এক ছক্কায় ৬১ রান করে আউট হন তামিম। থিসারা পেরেরার বলে বোল্ড হন বরিশাল অধিনায়ক।

তৃতীয় উইকেটে জাহানদাদ খানকে নিয়ে ৬ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটিতে বরিশালের জয় নিশ্চিত করেন মালান। ৪১ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন ইংলিশ ব্যাটার। ৪ বলে ১৩ রানে উইকেটে ছিলেন জাহানদাদ।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। ব্যাট করতে নেমে আজও তানজিদ তামিম আর লিটন দাস মিলে ভালো শুরু করেছিলেন। তবে লিটন ছিলেন নিষ্প্রভ। তানজিদ তামিমের ব্যাট সচল থাকলেও লিটন ১৭ বল খেলে ১৩ রান করে আউট হন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে ঢাকা ক্যাপিটালসের। মুনিম শাহরিয়ার আউট হন শূন্য রানে। ৮ রান করে বিদায় নেন জিন পিয়েরে কোৎজে। সাব্বির রহমান আউট হন ১০ বলে ১০ রান করে। অধিনায়ক থিসারা পেরেরা তো রানের খাতাই খুলতে পারেননি। মোসাদ্দেক হোসেন সৈকত করেন মাত্র ১১ রান। ২২ রান করে আউট হন ফারনুল্লাহ।

সবার চেয়ে ব্যতিক্রম ছিলেন তানজিদ হাসান তামিম। একাই লড়াই করেন তিনি। ৪৪ বলে খেলেন ৬২ রানের ইনিংস। দুটি বাউন্ডারি এবং ৪টি ছক্কার মার মারেন তিনি। ১৯.৩ ওভারে মাত্র ১৩৯ রানে অলআউট হয় ঢাকা ক্যাপিটালস।

ফরচুন বরিশালের হয়ে সফল বোলার ছিলেন স্পিনার তানভির ইসলাম। ৩৯ রান দিলেও তিনি নেন ৩ উইকেট। ফাহিম আশরাফ নেন ২ উইকেট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর