1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ৭১ বার পঠিত

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে ফের প্রায় সোয়া কোটি টাকার ভারতীয় পণ্যের চালান জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সুনামগঞ্জের বাংলাবাজার, সোনালীচেলা এবং সিলেটের শ্রীপুর, পান্থুমাই, ডিবিরহাওর, দমদমিয়া, উৎমা, বিছনাকান্দ, সংগ্রাম, তামাবিল, প্রতাপপুর ও সোনারহাট বিওপির টহলদল অভিযান চালিয়ে এ পণ্য জব্দ করা হয়।সিলেট পর্যটন প্যাকেজ

বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে কমলা, চিনি, মহিষ গরু, কিসমিস, জিরা, সাবান ও মদ। বাংলাদেশ থেকে পাচারকালে জব্দ করা হয় রসুন ও শিং মাছ।

জব্দকৃত পশু ও পণ্যের মূল্য প্রায় ১ কোটি ২৯ লাখ ৮৯ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান জানান, উর্ধ্বতন সদরের নির্দেশে সীমান্ত এলাকায় চোরাকারবার প্রতিরোধ এবং নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর ধারাবাহিকতায় চোরাই পণ্যের চালানগুলো জব্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর