1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

খাঁচায় বন্দী বুবলী!

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ৬৫ বার পঠিত

ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ‘পিনিক’র নতুন পোস্টারে এক ভিন্নধর্মী রূপে দেখা গেছে শবনম বুবলীকে। তার খাঁচায় বন্দী এই লুকে রহস্যের ইঙ্গিত স্পষ্ট।

এর আগে ফার্স্ট লুক পোস্টারে আদর আজাদকে দেখা গিয়েছিল বিশাল অস্ত্র ভাণ্ডারের সামনে। ‘পিনিক’র গল্পে রয়েছে অ্যাকশন, রোমান্স, সাসপেন্স, মিস্ট্রি এবং মনস্তাত্ত্বিক থ্রিলার। সিনেমাটিতে নিজের চরিত্রের বিষয়ে বুবলীর ভাষ্য, ‘আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম এমন চরিত্রে অভিনয় করতে যা দেখে দর্শক চমকে উঠবে, পিনিকে আমার চরিত্র তেমনই। ’

নির্মাতা জাহিদ জুয়েল সিনেমাটি সম্পর্কে বলেন, এটি দর্শকদের একটা ‘ঘোরের’ জগতে নিয়ে যাবে। আর সিনেমাটির প্রযোজক আশরাফ কিটো জানান, চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ঝড় তুলবে পিনিক।

সিনেমাটিতে আদর-বুবলী ছাড়াও আরও অভিনয় করেছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী, আজাদ আবুল কালাম, শিমুল খান, মোমেনা চৌধুরী, নবাগত কেয়া আল জান্নাহসহ অনেকে।

এটি প্রযোজনা করছে ইউরো বাংলা। পরিবেশনা করছে এআর মুভি নেটওয়ার্ক। সহ-প্রযোজনার দায়িত্বে আছে অথবা এন্টারটেইনমেন্ট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর