1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

স্টাফ কোয়ার্টার
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত

সিলেটের জৈন্তিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রলীগ নেতা মাসুক আহমদকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সিলেট নগরী থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯’র একটি আভিযানিক দল।

গ্রেপ্তারকৃত মাসুক আহমদ (৩১) জৈন্তাপুর উপজেলার চাল্লাইন গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সে জৈন্তিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।

তার বিরুদ্ধে এসএমপির কোতোয়ালী থানায় বিষ্ফোরক আইনে মামলা ছিলো। কোতয়ালী থানার এফআইআর নং-৩৭/৪৩৬, তারিখ- ২৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ। এই মামলায় মাসুক আহমদ এতোদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার দুপুরে সিলেট নগরী থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯’র একটি দল।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর সহকারী পুলিশ ও মিডিয়া অফিসার মো: মশিহুর রহমান সোহেল।

তিনি জানান- গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতাকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তার করতে র‌্যাব-৯’র চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর