1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

৬ ঘণ্টার কম ঘুম শরীরের ক্ষতি করে!

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ৮০ বার পঠিত

ব্যস্ততার জন্য একটু আয়েশ করে ঘুমানোর ফুরসৎ পান না আপনি। এতই ব্যস্ত হয়ে ওঠেন যেকোনো কোন দিন মাত্র দুই থেকে তিন ঘণ্টা ঘুমিয়েই কাজে বেরিয়ে পড়েন।

কিন্তু এ ব্যাপারে উদ্বেগের কথা জানিয়েছেন যুক্তরাজ্যের গবেষকরা।
তারা বলেছেন, যথেষ্ট পরিমাণ ঘুমাতে না পারলে কাজ করার ক্ষেত্রে শরীরের স্বাভাবিক সক্ষমতা নষ্ট হতে থাকে। ভেঙে পড়ে স্বাস্থ্য। শরীরের গঠনেও আসে নাটকীয় পরিবর্তন।

ইউনিভার্সিটি অব সুরি’র গবেষকরা জানান, সপ্তাহে দৈনিক কমপক্ষে ছয় ঘণ্টার কম ঘুমালে শরীরের কয়েকশ’ জিনের স্বাভাবিক কার্যপ্রণালীতে নাটকীয় পরিবর্তন ঘটে।

‘প্রসিডিং অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সাইন্সেস’র একটি জার্নালে প্রকাশিত গবেষণায় তারা ব্যাখ্যা করে দেখিয়েছেন, চাহিদানুযায়ী কম ঘুমালে স্বাস্থ্যের ক্ষতি হয়।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, অপর্যাপ্ত ঘুম হৃদরোগ, ডায়াবেটিস, স্থুলতাবৃদ্ধি ও মস্তিষ্কের কার্যপ্রণালীর ব্যাপক ক্ষতি করে।

এক সপ্তাহে দৈনিক কমপক্ষে ছয় ঘণ্টা করে ঘুমানো ২৬ ব্যক্তির স্বাস্থ্যের সঙ্গে এক সপ্তাহে ছয় ঘণ্টার কম ঘুমানো ব্যক্তির স্বাস্থ্যের তুলনা করে গবেষকরা দেখেছেন, কম ঘুমানো ব্যক্তির শরীরের ৭শ’রও বেশি জিনের স্বাভাবিক কার্যপ্রণালীতে নেতিবাচক প্রভাব পড়েছে।

শরীরে প্রোটিন তৈরির কাজে নিয়োজিত এসব জিনগুলোর অস্বাভাবিক পরিবর্তন শারীরিক রসায়নকে ক্ষতিগ্রস্ত করে স্বাস্থ্যহানি ঘটিয়েছে।

গবেষণা দলের প্রধান ও ইউনিভার্সিটি অব সুরি’র অধ্যাপক কলিন স্মিথ বলেন, অপর্যাপ্ত ঘুমের কারণে বিভিন্ন ধরনের জিনের কার্যক্ষেত্রে নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা যায়।

স্মিথ উদ্বেগ প্রকাশ করে বলেন, এসব জিনের অস্বাভাবিক পরিবর্তন শরীরের প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। ব্যাপকভাবে প্রভাব ফেলে শরীরের অন্যান্য অংশের কার্যনিয়মে।

পর্যাপ্ত ঘুম যেকোনো কাজে মনযোগী হতে সহায়তা করে উল্লেখ করে স্মিথ পরামর্শ দিয়ে বলেন, যেহেতু পরিষ্কার ঘুম শরীরে ইতিবাচক প্রভাব ফেলে সেহেতু পর্যাপ্ত ঘুমের দিকেই আমাদের নজর দেওয়া উচিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর