1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ইমরান আহমদ মহিলা ডিগ্রী কলেজে তারুণ্যের উৎসব উদযাপিত

মুরাদ হাসান, জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১০৫ বার পঠিত

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব -২০২৫ উপলক্ষে ইমরান আহমদ সরকারি মহিলা ডিগ্রী কলেজে দিনব্যাপী এক পিঠা উৎসবের আয়োজন করা হয়।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টা হতে-বিকাল ৪টা পর্যন্ত কলেজের আয়োজনে তারুণ্যের উৎসব ও পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া। সহকারি কমিশনার (এসিল্যান্ড) ফারজানা আক্তার লাবনী, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা জাফরিন রোজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমদ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার।

জৈন্তাপুর উপজেলা জামাতের আমির নাজমুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা, উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দগণ, এবং অত্র কলেজের শিক্ষক শিক্ষিকা, অভিভাবকসহ ছাত্রীরা পিঠা উৎসবে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর