1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

জৈন্তাপুরে নিরাপদ মহাসড়ক-দূর্ঘটনা রোধকল্পে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ৭০ বার পঠিত

সিলেটের জৈন্তাপুরে নিরাপদ মহাসড়ক ও দূর্ঘটনা রোধকল্পে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত বাংলাদেশ পুলিশের অঙ্গিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পুলিশ সিলেট ও তামাবিল হাইওয়ে থানা সিলেট যৌথ উদ্যোগে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২০ জানুয়ারি) বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারের মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি আলমাছ আহমেদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ট্রাফিক পরিদর্শক (এডমিন) রফিকুল ইসলাম মৃধা।

সড়ক, মহাসড়কের দূর্ঘটনা রোধে নিরাপদ সড়ক নিশ্চিতের বিষয়ে স্হানীয় নেতৃবৃন্দ, পরিবহন শ্রমিক, মালিক, সড়কের নিকটবর্তী স্হাপনার মালিক ও সড়ক সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্টেক হোল্ডার নিয়ে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ পক্ষ থেকে নিরাপদ সড়ক মহাসড়ক নিশ্চিতে ও দূর্ঘটনা রোধে সর্বসাধারণের সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসার আহবান জানানো হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, ট্রাফিক পরিদর্শক মোহাম্মদ শামসুজ্জামান, জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. উছমান গনি।

আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দরবস্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত উল্লাহ, প্রবীন শিক্ষক মাস্টার এনায়েত উল্লাহ, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জামায়াতে ইসলামী জৈন্তাপুর শাখার সাবেক আমির নাজমুল ইসলাম, বর্তমান আমির গোলাম কিবরিয়া, মাওলানা কবির আহমেদ, ইউপি সদস্য মুসলিম আলি, রকিব আহমেদ, যুবনেতা মো. নাসির উদ্দীন, বিএনপি নেতা মো. লুৎফর রহমান, তামাবিল বাস মালিক সমিতির সভাপতি হাজি নুর উদ্দিন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ, সেলিম আহমেদ, নুরুল হক,জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক বদরুল আলম শাওন, জেলা ছাত্রদলের সদস্য ফারহাদুজ্জামান ফাহাদ, উপজেলার বিভিন্ন সংগঠনে নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী সহ পরিবহন সেক্টরের নেতৃবৃন্দরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর