1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

৯ স্টেশন দিয়ে আমদানি হবে ৩ দেশের আলু

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৯৬ বার পঠিত

আলু আমদানিকারকদের জন্য সুখবর। এখন থেকে দেশের আরও ৯টি শুল্ক স্টেশন দিয়ে ভারত, নেপাল ও ভুটানের আলু আমদানি করা যাবে। আগামী ৩১ মার্চ পর্যন্ত সংশ্লিষ্ট শুল্ক স্টেশন দিয়ে এ আলু আমদানি করা যাবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (২০ জানুয়ারি) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় এনবিআর।

শুল্ক স্টেশনগুলো হলো চাঁপাইনবাবগঞ্জের রহনপুর, কুড়িগ্রামের সোনাহাট, জামালপুরের ধানুয়া কামালপুর, শেরপুরের নাকুগাঁও, ময়মনসিংহের গোবরাকড়া ও কড়ুইতলী, সিলেটের তামাবিল, জকিগঞ্জ ও শেওলা।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর শুল্ক স্টেশন দিয়ে ভারত, নেপাল ও ভুটানের আলু আমদানি করা যাবে। আর কুড়িগ্রামের সোনাহাট শুল্ক স্টেশন দিয়ে আমদানি হবে ভারত ও ভুটানের আলু।

এ ছাড়া জামালপুরের ধানুয়া কামালপুর, সিলেটের জকিগঞ্জ ও শেওলা শুল্ক স্টেশন দিয়ে আমদানি করা হবে ভারতের আলু। পাশাপাশি নেপাল, ভুটান ও ভারতের আলু আসবে সিলেটের তামাবিল ও শেরপুরের নাকুগাঁও শুল্ক স্টেশন দিয়ে।

অন্যদিকে, ময়মনসিংহের গোবরাকড়া ও কড়ুইতলী শুল্ক স্টেশন দিয়ে আসবে ভারত ও ভুটানের আলু।

প্রসঙ্গত, সাধারণত একটি নির্দিষ্ট শুল্ক স্টেশন দিয়ে কোন কোন পণ্য আমদানি করা যাবে এনবিআর থেকে সেই তালিকা ঠিক করে দেওয়া হয়। এরই অংশ হিসেবে এই ৯টি শুল্ক স্টেশনের আমদানি পণ্যের তালিকায় আলু যুক্ত হলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর