1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচলেন নায়িকা নিঝুম

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৭১ বার পঠিত

দেশে জনগণের নিরাপত্তা নিয়ে অনেক দিন ধরেই নানান আলোচনা-সমালোচনা চলছে। কারণ, দেশে ছিনতাই-অপহরণ বেড়ে গেছে। তাই নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশবাসীরা। এবার অল্পের জন্য প্রাণে বাঁচলেন এ প্রজন্মের চিত্রনায়িকা নিঝুম রুবিনা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ভয়ঙ্কর এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। গাড়ি থেকে লাফ দিয়ে নিজেকে রক্ষা করেছেন নিঝুম। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন এই চিত্রনায়িকা।

এ প্রসঙ্গে গণমাধ্যমে নিঝুম বলেন, আমি ড্রাইভিং পারি না এবং আমার স্বামীও বাসায় ছিল না। তাই নিজের গাড়ি রেখে বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার জন্য উবার কল করি। পরে উবার চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে। জানতে চাইলে বলেন আপনার লোকেশনেই যাচ্ছি চুপ থাকেন। মঙ্গলবার রাস্তা ফাঁকা থাকার পরও সে গুলশান রোডে ঢুকে পড়ে। তখন প্রায় ৮০ থেকে ১০০ স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল চালক।

বিষয়টি আমার কাছে সন্দেহ লাগলে আমাকে এখানেই নামিয়ে দিতে বলি। তখন সে আমাকে বলে চুপ থাক, কোনো কথা বলবি না। তারপর আমি গাড়ির গ্লাস তুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করি। কিন্তু কারও কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যাই।

প্রশ্ন রেখে তিনি আরও বলেন, আমরা কোন দেশে বসবাস করছি? দিনে দুপুরে কি আমাদের নিরপত্তা পাব না? উবার থেকে যদি এমন হয় তাহলে আমরা কাকে ভরসা করব? আজকে যদি গাড়ি থেকে যদি জাম্প করে না নামতাম তাহলে আমাকে খুঁজে পাওয়া যেত?

প্রসঙ্গত, ২০১৩ সালে জাকির হোসেন রাজুর ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমার দিয়ে চলচ্চিত্রে পা রাখেন নিঝুম। এরপর ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’ নামে সিনেমায় অভিনয় করেন তিনি। বর্তমানে ‘দুই মা’ এবং ‘বন্ধু তুই আমার’ নামের দুটি সিনমোয় কাজ করছেন নিঝুম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর