1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৭২ বার পঠিত

সিলেটের গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় রিফাত আহমেদ কিবরিয়া (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় অপর আরেক জন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২২ এ জানুয়ারি) দুপরে উপজেলার সতি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রিফাত আহমেদ কিবরিয়া উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ভিতরগুল গ্রামের শফিকুর রহমানের ছেলে এবং গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থী। এ ঘটনায় গুরুতর আহত হয় একই গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে আবু সুফিয়ান।

জানা যায়, বুধবার রিফাত ও সুফিয়ান গোয়াইনঘাট সরকারি কলেজে পরীক্ষায় শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে লেঙ্গুরা ইউনিয়নের সতি গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করে এবং গুরুতর আহত অবস্থায় আবু সুফিয়ানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃতদেহের প্রাথমিক সুরাতল রিপোর্ট তৈরি করে। পরবর্তী আইনি কার্যক্রমের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর