1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন: বাসদ

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

শতাধিক পণ্যে শুল্ক-করারোপ, টিসিবির ট্রাক সেল বন্ধ ও ৪৩ লাখ পরিবারের ফ্যামিলি কার্ড বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার (২২জানুয়ারি) বিকাল ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ-সভাপতি বেলাল আহমেদ, শহীদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মনজুর আহমদ, সংগ্রাম পরিষদের নুরুল ইসলাম, আনোয়ার হোসেন, মাহফুজ আহমেদ প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা। সেখানে অর্থবছরের মাঝখানে নতুন করে শতাধিক নিত্যপণ্যের উপর ভ্যাট ও শুল্ক বাড়িয়ে নিম্ন আয়ের মানুষের জীবন আরও বিপদের মুখে ঠেলে দিয়েছে। আইএমএফ এর পরামর্শে এই করারোপের কোন নৈতিক ভিত্তি বর্তমান সরকারের নেই। এইটি শ্রমজীবী, কর্মজীবী নিম্ন আয়ের মানুষের জন্য মরার উপর খাড়ার ঘায়ের সামিল।

বক্তারা বলেন, যেখানে আমাদের প্রবাসী শ্রমিকেরা মাসে ২ বিলিয়ন ডলার দেশে প্রেরণ করে সেখানে মাত্র দেড় বিলিয়ন ডলার ঋণের জন্য আইএমএফ এর চাপে করারোপের কোন মানে হয় না।

বক্তারা অন্তর্বর্তী সরকার অনিয়মের অভিযোগ তুলে সারাদেশে টিসিবির ৪৩ লাখ পারিবারিক কার্ড বাতিল করেছে। যদিও এত বেশি পরিমাণ কার্ড অনিয়ম হয়েছে বলে জনমনে বিশ্বাসযোগ্যতা আসে না। উচিত ছিল পরীক্ষা নিরীক্ষা করে এটি সিদ্ধান্ত নেওয়া। তা না করে কার্ড বাতিলই শুধু নয় উল্টো টিসিবির ট্রাক সেল কর্মসূচিও বন্ধ করে দিয়েছে। এতে যেসব নিম্ন আয়ের মানুষ কিছুটা সুবিধা পেত, তারা আরো বিপদে পতিত হয়েছে।

বক্তারা সারাদেশে মব জাস্টিং,মব কিলিং, মোরাল পুলিশিং এর মতো বেআইনি কর্মকাণ্ড আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুকতার পরিচয় বহন করে ‌।

বক্তারা অবিলম্বে সুষ্ঠ, অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে গণতন্ত্রে উত্তোরণের পথ সুগম করার দাবি জানান। একই সাথে গণঅভ্যুত্থানের চেতনা শোষণ বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শুধু ক্ষমতার হাত বদল নয় ব্যবস্থা বদলের সংগ্রামে সামিল হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর