1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সমন্বয়কদের বিরুদ্ধে ফেইসবুকে পোষ্ট করায় ছাত্রদল নেতা জুনেদ আহমদ জুনায়েদকে হত্যার হুমকি

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ২৪০ বার পঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সমন্বয়ক ও ছাত্র-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে জনগণের ত্রাণের টাকা আত্মসাৎ, লুটপাট ও বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোসাল মিডিয়ায় পোষ্ট করায় সিলেট মহানগর ছাত্রদল নেতা জুনেদ আহমদ জুনায়েদকে হত্যার হুমকি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামধারী কয়েক সমন্বয়ক ও ছাত্র-শিবিরের নেতাকর্মীরা। গতকাল বুধবার (২২ জানুয়ারী) বিকালে তাকে হত্যার উদ্দেশ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়ি ঘেরাও করে। এসময় তাকে না পেয়ে ছাত্রদল নেতা জুনেদ আহমদ জুনায়েদের পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে সন্ত্রাসী বাড়ি থেকে চলে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, জুলাই-আগষ্টের গণঅভূ্ত্থানের পর থেকে দেশ চালাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তাদের কর্মকান্ড নিয়ে প্রতিনিয়ত একের পর এক ফেইসবুক পোষ্ট করেন ছাত্রদল নেতা জুনেদ আহমদ জুনায়েদ।এতে ক্ষিপ্ত হয়ে এই হামলার চেষ্টা করে। আরও তিনি সমন্বয়কদের বিরুদ্ধে ত্রাণের টাকা আত্মসাৎ, লুটপাট ও বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ফেইসবুকে ছড়িয়েছেন। ফেইসবুকের এ সমস্ত কার্যক্রম দেখে জুনেদ আহমদ জুনায়েদ এর বিরুদ্ধে ক্ষুদ্ধ হন সমন্বয়কেরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক ক্যাডাররা বেপারোয়া হয়ে উঠছেন জুনেদ আহমদ জুনায়েদের বিরুদ্ধে।সমন্বয়ক পরিচয়ে দলবল নিয়ে এলাকায় চাঁদাবাজি ও মাদক কারবারসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।এসব প্রতিবাদ করায় তাকে হত্যার হুমকি দিয়ে আসছিলো সমন্বয়কের বাহিনীরা। ২২ জানুয়ারী তাকে বাড়িতে না পেয়ে বাড়িঘর ভাঙচুরের চেষ্টা চালালে এলাকার লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যাওয়ার সময় তার পরিবার এবং তাকে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। এঘটনায় জুনেদ আহমদ জুনায়েদ এর পরিবার চরম নিরাপত্তাহীনতা ভুগিতেছেন। তিনি থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ না নিয়ে তাকে থানা থেকে তাড়িয়ে দেয়।

সিলেট মহানগর ছাত্রদল নেতা জুনেদ আহমদ জুনায়েদ এর মা মোছাঃ সুমা বেগম কান্নাজড়িত কন্ঠে আমাদের প্রতিবেদককে বলেন, আমার একমাত্র ছেলে বিগত তিনবছর যাবৎ জুনেদ আহমদ জুনায়েদ লন্ডনে থাকে। সে দেশে থাকাবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল। ছাত্রদলের রাজনীতির প্রতিহিংসার জেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আমার বাড়িতে এসে আমাকে নানাভাবে হয়রানী করছে। আমার ছেলে কে হত্যার হুমকি দিয়েছে। আমার ছেলে আসিলে তারা হত্যা করে ফেলবে বলে আমাকে হুমকি দিয়ে বাড়ি থেকে চলে যায়। আমি এবিষয়ে থানা পুলিশকে অবগত করলে তারা আমাকে আশ্রয় না দিয়ে বিভিন্ন অযুজহাত দেখিয়ে আমাকে থানা বিদায় করে দেয়। আমরা বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা অত্যাচার নির্যাতন সহ্য করে আসছি আমি এবং আমার পরিবার। এখন নতুন করে ফ্যাসিস্ট নামধারী সন্ত্রাসী সংগঠন সমন্বয়ক পরিচয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে ও জানমালের নিরাপত্তা নেই। বর্তমানে দেশের প্রশাসন ব্যবস্থা ভালো নেই। আমার পরিবার এবং ছেলেকে নিয়ে চরম নিরাপত্তাহীনতা ভুগিতেছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর