1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশি গ্রেফতার

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৭৮ বার পঠিত

লয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং থেকে ৭১ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। বাংলাদেশিসহ মোট ১৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে এই অভিযানে।

কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান সাউপি ওয়ান ইউসুফ জানিয়েছেন যে, মালয়েশিয়ায় অতিরিক্ত সময় ধরে অবস্থান এবং বৈধ ভ্রমণ নথি না থাকার জন্য তাদের বিষয়ে তদন্ত হচ্ছে।

ওয়ান সাউপি বলেন, অভিযান শুরু হয় গত সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এবং জনসাধারণের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এ অভিযান চালানো হয়।

যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিয়ানমার, ইন্দোনেশিয়া, নেপাল, পাকিস্তান, মিসর এবং সুদানের নাগরিক রয়েছেন।

গ্রেফতারের পর তাদের কুয়ালালামপুর ইমিগ্রেশনের সদর দপ্তরে নেওয়া হয়। সূত্র: ফ্রি মালয়েশিয়া টু ডে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর