1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

যেসব উপায়ে পরীক্ষায় নকল করতেন খুশি কাপুর

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

বলিউডের নায়িকা শ্রীদেবীর আদরের মেয়ে খুশি কাপুর এবার ওটিটি-র গণ্ডি ছাড়িয়ে পা রাখতে চলেছেন বড়পর্দায়। মা ও বোনের পথে হেঁটেই অভিনয়ের জগতে এসেছেন খুশি। এবার খুশির নায়ক আমির খানের সুদর্শন পুত্র জুনেইদ খান। আপাতত নিজেদের আসন্ন ছবি ‘লাভিয়াপা’র প্রচারে ব্যস্ত এই জুটি।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ক্যারিয়ার ও শিক্ষাজীবন নিয়ে কথা বলেন খুশি ও জুনেইদ। তারা দুজনেই ফাঁস করলেন, একটা সময় পরীক্ষায় চিটিং করতেন খুব। এমন অভিনব পদ্ধতিতে তারা নকল করতেন যে ধরাও পড়তেন না তারা।

পরীক্ষায় কীভাবে নকল করতেন সে প্রসঙ্গে খুশি বলেন, ‘আমি পরীক্ষায় নকল করেছি, কিন্তু আমি ধরা পড়িনি। আমি আমার উরুতে একটি আস্ত চিত্র এঁকেছিলাম। আর আমি জানি না কেন আমার মনে হয়েছিল বিজ্ঞান পরীক্ষায় নকল করার এটাই সবচেয়ে আদর্শ উপায়। পায়ে স্কেচ পেন দিয়ে আস্ত ফুলের মতো এঁকেছিলাম। আমরা স্কার্ট পরতাম, তাই আমি কেবল স্কার্টটা টানতাম, ডায়াগ্রামটি দেখতাম আর সমস্তটা নকল করতাম’।

এ সময় জুনায়েদও তার পরীক্ষায় নকলের বিষয়টি স্বীকার করেন। জানান, তার এক বন্ধু ছিলেন যিনি তার পেছনে বসতেন। জুনায়েদের বন্ধু পেছন থেকে পা টিপে টিপে উত্তর বুঝিয়ে দিত। তবে খুশি আর জুনায়েদ স্পষ্ট জানান, তারা কোনোভাবেই পরীক্ষায় নকল করার প্রচার করছেন না। তবে স্কুলজীবনে তারা এমন কাণ্ড ঘটিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর