1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

সিলেটের সাহেবের বাজার আগুনে পুড়ে ৩টি দোকান ছাই

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৩৬২ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে ৩টি দোকান পুড়ে ছাই হয়েছে। বুধবার দিবাগত রাত এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আধাঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সূত্রপাত স্পষ্ট জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো, চামেলী ষ্টোর, শিফা টেইলার্স ও অপরটি চামেলী ষ্টোরের গুদাম রয়েছে। চামেলী ষ্টোর ও গুদামের মালিক সাহেবের বাজার এলাকার বড়বন গ্রামের সামছুল আবেদীন ও শিফা টেইলার্সের মালিক হেম্বল নামে পরিচিত।
বুধবার দিবাগত রাত আনুমানিক ১২ টা ৫৫ মিনিটের সময় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন সাহেবের বাজারের একাধিক ব্যবসায়ীরা। আগুন লাগার বিষয়টি প্রথমে ফায়ারসার্ভিসকে জনানো হলে তারা রাত ১টা ৩৬ মিনিটের সময় ঘটনাস্থলে এসে পৌছায়। তবে সড়কে ঘন কুয়াশা থাকার কারনে ফায়ারসার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌছাতে কিছু সময় বিলম্ব হয়।
জানা যায়, বিগত ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর প্রায় ১৬ মাস আগে এই দোকানগুলোতে একই ভাবে আগুন লাগে, সেই সময়ে একই ভাবে চামেলী ষ্টোর, শিফা টেইলার্সসহ মোট ৪টি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। সে সময় প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়।
আগুন লাগার খবরপেয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিসুর রহমানের নির্দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিপুলসংখ্যক পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।

সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আরব আলী জানান, আজরাত রাত ১২টা ৫৫ মিনিটের সময় আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাটি ফায়ারসার্ভিসকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে এলাকার স্থানীয় ও ব্যবসায়ীরা মিলে আগুন নিভানোর চেষ্টা করেন। তারা আগুন যাতে অন্য দোকানে না যেতে পারে সেই জন্য তারা নিরলস পরিশ্রম করে অন্য ব্যবসা প্রতিষ্ঠানকে রক্ষা করেছেন। এ জন্য তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ।
প্রথম/সিলট/ম
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর