1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই শ্রমিকের

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৭৮ বার পঠিত

সিলেট নগরীর চৌকিদিঘী এলাকার পেট্রোল পাম্পের সামনে সিএনজি-অটোরিকশার ধাক্কায় ২ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, সুনামগঞ্জ জেলার বাসিন্দা মাসুক মিয়ার ছেলে লায়েছ মিয়া (৩৫) এবং বিশ্বনাথের সেলিম মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর (২০)। তারা বর্তমানে নগরীর শাহজালাল উপশহর এলাকার সি ব্লকের তেররতন এলাকায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে ট্রাক থেকে রড আনলোড করছিলেন দুই শ্রমিক। এমন সময় পেছন দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা তাদের উপর উঠে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা দেন।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার উপ-পুলিশ পরিদর্শক অর্জুন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি জব্দ করে এবং মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ওসমানীর মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর