1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ শুরু

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ২৯৮ বার পঠিত

চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা আয়োজিত প্রথম আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ শনিবার সকাল ১১টায় দি এইডেড হাই স্কুল মিলনায়তনে শুরু হয়।

আজ অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার প্রথম রাউন্ড। প্রতিযোগিতায় আজ অংশ নেয় মোট ৮টি দল।

দলগুলো হচ্ছে স্কলার্সহোম শাহী ঈদগাহ, শহীদ ক্যাডেট স্কুল এন্ড কলেজ, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, দি সিলেট খাজাঞ্চীবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল, সরকারি পাইলট হাই স্কুল, মুরারিচাঁদ কলেজ, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, রাজা গিরিশ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রণব কান্তি দেব, মঈনুদ্দিন মহিলা কলেজের প্রভাষক সায়মা শ্রাবণী, রাজনগর সমাজসেবা কার্যালয়ের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব মাসুদ রানা ও সিলেট ক্যাপ্টেন একাডেমির কো-অর্ডিনেটর আশরাফুল ইসলাম অনি। প্রতিযোগিতায় মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলার আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা ও সদস্য দেবী সরকার। টাইম কাউন্টার হিসেবে সহযোগী ছিলেন লিমা তালুকদার, সুইটি রাণী চন্দ ও অর্চিতা শান্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর