1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

শাহজালাল উপশহর প্রাতঃভ্রমণ ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণ

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ৯৪ বার পঠিত

সিলেট নগরীর শাহজালাল উপশহর প্রাতঃভ্রমণ ক্লাবের বার্ষিক ফ্যামিলী ডে ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান (২৫ জানুয়ারি) শনিবার সকালে খাদিম টি-এস্টেটে অনুষ্ঠিত হয়।

ক্লাবের সভাপতি অধ্যাপক ডাঃ আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি অব.পুলিশ সুপার কায়সার আহমদ হায়দরী, এমসি কলেজের সাবেক অধ্যক্ষ ও ক্লাবের সাবেক সভাপতি আব্দুস সোবহান, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট সাংবাদিক আফতাব চৌধুরী, ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক শাহ মোঃ নজরুল ইসলাম, খাদিম টি-এস্টেট এর ম্যানেজার আতিকুর রহমান। বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক সাদ উদ্দিন, কোষাধ্যক্ষ হাজী আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রশীদ মছরু, ক্লাব সদস্য আবু তাহের চৌধুরী, ওয়াহিদুজ্জামান মৃদা, আহমদ মাহবুব ফেরদৌস, আনু জামিল, দুরুদ মোহাম্মদ প্রমুখ।

পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মুকিত লস্কর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর