1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটকে হারিয়ে বরিশালের টানা চতুর্থ জয়

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৫৮ বার পঠিত

ফলটা অনেকটা অনুমেয়ই ছিল। ম্যাচ শেষেও তা-ই হয়েছে। সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়ে টানা চতুর্থ জয় পেয়েছে ফরচুন বরিশাল। অন্যদিকে সিলেটের এটি টানা পঞ্চম হার।

২৪ বল হাতে রেখে বরিশাল যে জয় পেতে যাচ্ছে তা প্রথম ইনিংস শেষেই বোঝা গিয়েছিল। কেননা ফাহিম আশরাফের বিধ্বংসী বোলিংয়ে ১১৬ রানে অলআউট হয়ে যায় সিলেট। টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নিয়েছেন পাকিস্তানি পেসার। রান খরচ করেছে মাত্র ৭।

প্রতিপক্ষকে অল্প রানে অলআউট করতে ৩১ বছর বয়সী পেসারকে যোগ্য সঙ্গ দিয়েছেন ২টি করে উইকেট নেওয়া দুই বিদেশি মোহম্মদ নবী ও জেমস ফুলার।মিরপুরে লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৩৯ রানে ২ উইকেট হারালেও সহজ জয় পেতে সমস্যা হয়নি বরিশালের। দলের জয়ে ব্যাটিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। টুর্নামেন্টে নিজের তৃতীয় ফিফটি করে দলকে সব মিলিয়ে সপ্তম জয় এনে দিয়েছেন তিনি।

এ জয়ে তাদের কোয়ালিফায়ারও নিশ্চিত হয়েছে।
বরিশালকে বড় জয় এনে দেওয়ার ম্যাচে তৃতীয় উইকেটে তামিমকে দারুণ সঙ্গ দিয়েছেন মুশফিকুর রহিম। ৮১ রানের অপরাজিত জুটি গড়েন দুজনে। জয় নিয়ে মাঠ ছাড়ার সময় বাংলাদেশের সাবেক অধিনায়ক ৫১ বলে ৫২ রানের ইনিংসটি সাজান ৬ চারে। অন্যদিকে উইকেটরক্ষক-ব্যাটার মুশফিক অপরাজিত থাকেন ৪২ রানে।

৩০ বলের ইনিংসটি সাজিয়েছেন ৪ চারের বিপরীতে ১ ছক্কায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর