1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর মডেল থানা উপজেলা প্রশাসন ও সিলেট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে টাস্কফোর্সের মাধ্যমে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। নিজপাট এলাকার মৃত ইরফান আলি ওরফে বাবু মিয়ার পুত্র ময়নুল ইসলাম রিপন (৩৭)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর ২টায় জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনীর নেতৃত্বে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম নিয়ে রিপনের নিজপাটস্হ নিজগৃহে অভিযান চালায় টাস্কফোর্স।

টাস্কফোর্সের অভিযানে তার ঘরে তল্লাশী চালিয়ে একটি পলি প্যাকেটে রক্ষিত এ্যামফিটামিনযুক্ত ১৪৮ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও একটি ৬৫০ মিলি বোতলের বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্য বিক্রয়ের আরো ৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করে টাস্কফোর্স।

এ বিষয়ে টাস্কফোর্সের অভিযানে অংশ নেয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নজিব আলি জানান, উক্ত ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদি হয়ে জৈন্তাপুর মডেল থানায় আটক রিপনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

তিনি জানান, উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও আসামিকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক কারবারি সহ মাদকদ্রব্য হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ উসমান গনি। তিনি বলেন, আটক আসামিকে পুলিশ পাহারায় আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর