1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মিষ্টি হাসিতে শাড়িতে মোহময়ী জয়া

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ৬৭ বার পঠিত

দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। যার অভিনয়ের প্রশংসা শোনা যায় এপার-ওপার দুই বাংলার মানুষের কণ্ঠেই। জয়া যে কেবল অভিনয়ের জন্যই প্রশংসিত, তেমনটাও কিন্তু নয়। রূপে-গুনে সবসময়ই দুত্যি ছড়ান তিনি। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আরও আকর্ষণীয়ভাবে মেলে ধরেছেন ভক্তদের কাছে।

সম্প্রতি নীল শাড়িতে আরও একবার মোহময়ী রূপে ধরা দিলেন জয়া। সোমবার ফেসবুকে শাড়ি পরিহিত অবস্থায় বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। যেখানে নীল শাড়ির সঙ্গে কালো টিপে মুগ্ধতা ছড়িয়েছেন জয়া। তার সেই ছবি দেখে ভক্তরাও প্রশংসায় মেতেছেন।

কেউ লিখেছেন, অপূর্ব সুন্দর। কারো মন্তব্য, আপনি আমাদের প্রিয় অভিনেত্রী, আপনাকে ভালোবাসি। সবসময় এমনই থাকবেন।

এদিকে সোমবার (২৭ জানুয়ারি) ‘বাগান বিলাস’ শিরোনামে মুক্তি পেয়েছে জয়ার নতুন মিউজিক্যাল ফিল্ম।

এর আগে গত ২০ জানুয়ারি এই কাজের কথা জানিয়ে সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিমের সাথে একটি ছবি পোস্ট করেছিলেন জয়া।

সে সময় অভিনেত্রী জানিয়েছিলেন, তাদের সাথে খুব রোমাঞ্চকর একটি কাজ করতে যাচ্ছেন। দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাদের সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর