1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটেও বন্ধ রয়েছে ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ৭১ বার পঠিত

বাংলাদেশ রেলওয়ের কর্মচারীদের কর্মবিরতির কারণে সারাদেশের ন্যায় সিলেটেও বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সোমবার (২৭ জানুয়ারি) রাত ১২টা থেকে শুরু হয়েছে এই ধর্মঘট।

সরজমিনে দেখা যায় সকাল থেকে কোনো ট্রেন সিলেট থেকে ছেড়ে যায়নি, কোনো ট্রেন আসেওনি। যার ফলে ট্রেনের যাত্রীরা পড়েছেন বিপাকে। ট্রেন ছাড়ার ব্যাপারে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো তথ্য না পেয়ে অনেক যাত্রী চলে গেছেন। অনেকেই আবার অপেক্ষা করছেন।

ঢাকা যাওয়ার জন্য টিকিট করেছিলেন ইয়াকুব আলী। কিন্তু সকালে এসে দেখেন ট্রেন চলাচল বন্ধ। তিনি বলেন, ‘ট্রেন চলাচল বন্ধ থাকবে এই খবর জানা ছিল না। কিন্তু স্টেশনে আসার পর জানতে পারি ট্রেন বন্ধ। এখন কি করবো বুঝতেছি না। ঢাকা যাওয়াটাও জরুরি। আবার আমি বাস জার্নি করতে পারি না।’

ঢাকা যাওয়ার জন্য সাত দিন আগে জয়ন্তিকার টিকিট করেছিলেন সাইরিন সুলতানা আঁখি। পরিবারের চারজনকে নিয়ে সকাল থেকে ঘুরছেন স্টেশনে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ট্রেনের যেহেতু ধর্মঘট তাহলে তারা ট্রেনের টিকিট কেন বিক্রি করলো। ট্রেনের কর্মচারীরাতো তাদের কর্তাদের উর্ধ্বে না। এই পুরো ঘটনাটা ঘটেছে রেল কর্তৃপক্ষের কারণে।’

সিলেট রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, ‘উনারা মুখে বলছিল ধর্মঘট কিন্তু আজকেই যে হবে সেটা আমরা কনর্ফাম ছিলাম না। এই ব্যাপরে আমাদের উধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ- আলোচনা চলতেছে। আজকে যখন সকালে কালনী ট্রেন চালাতে পারলাম না তখন বুঝলাম তাদের ধর্মঘট চলছে। যেহেতু ধর্মঘট চলছে কয়েকটি ট্রেনেট শিডিউল বিপর্যয় হয়েছে। আমরা রিফান্ড দিচ্ছি। আর যারা রিফান্ড নিচ্ছেন না তাদের বলেছি অপেক্ষা করতে। এই বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ কথা বলছেন। সমাধান আসলেই ট্রেন ছাড়বে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর